এসময় মাকে রক্ষা করতে এগিয়ে যান তাদের ছেলে। কিন্তু বাবা তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। পরে ছেলে রান্নাঘর থেকে একটি ছুরি এনে বাবাকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ তরুণটিকে আটক করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, দীর্ঘদিন ধরে বাবার হাতে মায়ের ওপর চলমান মৌখিক ও শারীরিক নির্যাতন সহ্য করতে না পেরে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন।