সংস্কার ছাড়া নির্বাচন মানেই বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র: তাহের

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১১ মাস আগে

অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, সংস্কার ছাড়া নির্বাচন মানেই বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। তাই মৌলিক সংস্কার হতে হবে।

 

 
মোহাম্মদ তাহের বলেন, নির্বাচনে জামায়াত যাবে কি যাবে না সেটা মৌলিক বিষয় নয়, নির্বাচনের যাওয়ার আলোচনার চাইতে মুখ্য বিষয় হলো মৌলিক সংস্কার ঠিকভাবে হচ্ছে কিনা। কারণ, সংস্কার না হলে সব অর্জন ব্যর্থ হয়ে যাবে।