গতকাল মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে ওই ছাত্রী বাস থেকে পড়ে আঘাত পান। তিনি লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী। পরে তিনি বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা নেন।
এ বিষয়ে গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, ‘ঘটনাটি অত্যন্ত ন্যক্কারজনক। একজন মানুষকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া দুঃখজনক। এর আগেও একাধিকবার এমন ঘটনা ঘটেছে। আগামীকাল (আজ) বুধবার বাসের মালিকপক্ষ আসবে বলে জেনেছি। তারা এলে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’