ব্রাহ্মণবাড়িয়ায় সালিশে বাকবিতণ্ডার জেরে সংঘর্ষ, নিহত ১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।।
প্রকাশ: ৮ মাস আগে

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সালিশি বৈঠকে বাকবিতণ্ডা থেকে দুই পক্ষের সংঘর্ষে আমীর আলী (৪০) নামে এক কৃষক নিহত হয়েছেন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার দাঁতমণ্ডল গ্রামে এ ঘটনা ঘটে। আমীর আলী দাতমণ্ডল গ্রামের মো. রফিজ আলীর ছেলে। তিনি পেশায় কৃষক।

নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. তানভীর আহমেদ বলেন, ‘দুই পক্ষের সংঘর্ষে একজন মারা যাবার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ণন্ত্রণে আনার চেষ্টা করে।