সন্ত্রাস দমন আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক ২ এমপিসহ ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাবেক এমপি ফয়জুর রহমান বাদল ও অন্যজন সংরক্ষিত সাবেক নারী এমপি তামান্না নুসরাত বুবলী।
ঢাকা মহানগর পুলিশের পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ।
তবে কোথায় থেকে তাদের গ্রেফতার করা হয়েছে এ বিষয়ে ডিবি থেকে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।