ব্রাহ্মণপাড়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ১০ মেম্বারের অনাস্থা

ফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়া।।
প্রকাশ: ৬ মাস আগে

কুমিল্লার জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবদুল্লাহ আল মামুন এর বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ এনে অনাস্থা দিয়েছে ১০ জন ইউপি সদস্য৷ গত ১২ অক্টোবর মালাপাড়া ইউনিয়ন পরিষদের ১০ জন ইউপি সদস্য এ অনাস্থা লিখিত ভাবে পেশ করেছে জেলা প্রশাসক বরাবর৷ ১৩ অক্টোবর সকালে অনাস্থা প্রস্তাবের লিখিত অনুলিপি ১০ জন ইউপি সদস্যের প্রতিনিধি দল ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে প্রদান করা হয়েছে৷ লিখিত অনাস্থা প্রস্তাবে ঐ ইউনিয়ন পরিষদের ১০ জন সদস্য উল্লেখ করে যে, উপজেলার মালাপাড়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মোঃ আবদুল্লাহ আল মামুন ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক৷ দলিয় প্রভাব খাটিয়ে পরিষদের কোন সদস্যদের তোয়াক্কা না করে নিজের মত করে কাজ না করে প্রকল্পে অর্থ তুলে নিয়েছে৷ চেয়ারম্যান গত দুই বছর ধরে কোন মেম্বার কে বেতন ভাতা প্রদান করে নি৷ ট্যাক্সের টাকা নিজের মত করে তুলে সরকারি খ্যাতে জমা না দিয়ে নিজে আত্মসাৎ করেছে৷ বিভিন্ন ভাতা, কার্ড ইত্যাদি নিজের ইচ্ছেমত যাকে খুশি দিচ্ছে৷ ইউপি সদস্য বা মেম্বারদের কোন কথার গুরুত্ব দেওয়া হয় না৷ বিভিন্ন প্রকল্প থেকে মেম্বারদের না জানিয়ে মালাপাড়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মোঃ আবদুল্লাহ আল মামুন প্রায় ১ কোটি টাকা আত্মসাৎ করেছে৷ প্রশাসনের নিকট আমাদের আকুল আবেদন তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করার জন্য৷ এ বিষয়ে জানতে চাইলে মালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবদুল্লাহ আল মামুন গলার অসুস্থতা জনিত কারণে কথা বলতে পারেনি৷