জুলাইয়ের ভন্ড চেতনাবাজদের বিরুদ্ধে ‘গণতদন্ত কমিশন’ চান নুরুল হক নুর।

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৭ মাস আগে

জুলাইয়ের চেতনার নামে ভন্ড চেতনাবাজ ও নব্য লুটেরাদের বিরুদ্ধে একটা ‘গণতদন্ত কমিশন’ চান বাংলাদেশ গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর।

রোববার (১৯ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের প্রোফাইলে এক পোস্টে তিনি এ কথা জানান।

ফেসবুক পোস্টে নুরুল হক নুর লিখেন, ‘১ বছরে জুলাইয়ের চেতনার নামে ভাগ-বাঁটোয়ারা আর ধান্দাবাজি-চাঁন্দাবাজি দেশটাকে আরেকটা সংকটের মুখে ফেলেছে। জানি না, এ থেকে সহজ উত্তরণের কোন পথ আছে কিনা? আপসোস হয়, রাষ্ট্র পুর্নগঠনের এতো বড় সুযোগ পেয়েও কিছু করা গেলো না।’

শেষে তিনি লিখেন, ‘আমি চাই এই তথাকথিত ভন্ড চেতনাবাজ ও নব্য লুটেরাদের বিরুদ্ধে একটা ‘গণতদন্ত কমিশন’ হোক। এদেরকেও বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হোক।’