রোহিঙ্গা সংকটের সমাধান করা চীনের সক্ষমতার বাইরে: চীনা রাষ্ট্রদূত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৭ মাস আগে

রোহিঙ্গা সংকটের বিষয়টি চীনের সক্ষমতার বাইরে, এটি চীনের একার পক্ষে সমাধান করা সম্ভব নয় বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘বাংলাদেশ–চীন সম্পর্ক: এগিয়ে যাওয়ার পথ’ নিয়ে এক আলোচনায় তিনি এ কথা বলেন।

আলোচনা সভায় প্রশ্নোত্তর পর্বে রোহিঙ্গা সংকটের সমাধান নিয়ে জানতে চাইলে ইয়াও ওয়েন বলেন, ‘রোহিঙ্গা সংকটের সমাধান খুঁজতে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। চীনকে বাংলাদেশ ও মিয়ানমার উভয়ই অনুরোধ করেছে। রোহিঙ্গার পাইলট প্রত্যাবাসনেও আমরা চেষ্টা করেছি। তবে বিষয়টি একা চীনের পক্ষে সমাধান করা সম্ভব নয়, এটি চীনের সক্ষমতার বাইরে। এটি অত্যন্ত জটিল সংকট। এর সঙ্গে অনেক স্টেকহোল্ডাররা জড়িত। আমরা যখন ২০২৩ সালে প্রত্যাবাসনের চেষ্টা করেছি, অন্যান্য প্রতিবন্ধকতাগুলো আমাদের প্রচেষ্টাকে প্রভাবিত করেছে। কিছু দেশ ও সংস্থা রোহিঙ্গা প্রত্যাবাসন হোক, এটা চায় না। রোহিঙ্গা প্রত্যাবাসনে সকল স্টেকহোল্ডারদের ভূমিকা রাখতে হবে। চীন তার ভূমিকা পালন করবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ-চীনের সম্পর্ক কী হবে তা তৃতীয় কোনো দেশ ঠিক করে দিবে না। কোনো কোনো পরাশক্তিধর দেশ নিজেদের দায়িত্ব ভুলে গিয়ে নিজের স্বার্থ নিয়েই ব্যস্ত।

তিস্তা প্রকল্প নিয়ে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ সরকারকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, নির্বাচিত সরকার আসলে এ ব্যাপারে সমাধান আসবে বলে।