বৈষম্য বিরোধী মামলায় দাউদকান্দিতে প্রজন্ম লীগ নেতা গ্রেফতার

হানিফ খান, দাউদকান্দি।।
প্রকাশ: ৬ মাস আগে

দাউদকান্দি উপজেলার সুন্দলপুর মডেল ইউনিয়নের মেম্বার এবং কুমিল্লা উত্তর জেলা প্রজন্ম লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল ইসলামকে গতকাল শনিবার ভোররাতে গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ জুনায়েত চৌধুরী জানান, বৈষম্য বিরোধী মামলায় শরিফুল ইসলামকে গ্রেফতার অভিযানে সঙ্গীয় ফোর্সসহ দায়িত্ব পালন করেছে সাব ইন্সপেক্টর আবু বকর।শরিফুলকে শনিবার কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে বলে নিশ্চিত করেন তিনি।