কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে গাঁজা নিয়ে প্রবেশের সময় এক বৃদ্ধ দর্শনার্থীকে আটক করেছে কারা কর্তৃপক্ষ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৩ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। বৃহস্পতিবার (২০শে নভেম্বর) সকালে কারাগারের আরপি গেটে এই ঘটনা ঘটে।
সাজাপ্রাপ্ত ওই দর্শনার্থীর নাম মজু মিয়া। তিনি কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে।
কারা সূত্র জানায়, সকাল সাড়ে ৯টার দিকে দর্শনার্থী মজু মিয়া কারাগারে প্রবেশ করতে আরপি গেটে আসেন। এ সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে রিজার্ভ সুবেদার ও ভারপ্রাপ্ত প্রধান কারারক্ষী মো. শরীফ উদ্দিন তাকে তল্লাশির নির্দেশ দেন। দায়িত্বরত কারারক্ষীরা তল্লাশি চালিয়ে তার পাঞ্জাবির পকেট থেকে আনুমানিক ১০ গ্রাম গাঁজা উদ্ধার করেন।