ছাত্রশিবির কুমিল্লা মহানগর শাখার নতুন কমিটি গঠিত

হৃদয় হাসান
প্রকাশ: ৪ মাস আগে

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর কুমিল্লা মহানগর শাখার ২০২৬ সেশনের জন্য নতুন নেতৃত্ব গঠন সম্পন্ন হয়েছে। সংগঠনের সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন হাছান আহমেদ এবং শাখা সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন নাজমুল হাসান।

 

সোমবার (১৭ ফেব্রুয়ারি) কুমিল্লা মহানগর শাখার সদস্যদের নিয়ে অনুষ্ঠিত হয় সদস্য সমাবেশ। কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক মুজাফফর হোসেনের সঞ্চালনায় আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক আবু মুসা এবং কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য এসএম ফরহাদ।

 

২০২৬ সেশনের জন্য শাখা সভাপতি নির্বাচন উপলক্ষে সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সর্বাধিক ভোটপ্রাপ্ত হিসেবে হাছান আহমেদকে সভাপতি ঘোষণা করেন সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ। পরে নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করানো হয়।

 

এরপর সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি হাছান আহমেদ শাখা সেক্রেটারি হিসেবে নাজমুল হাসানকে মনোনীত করেন। নতুন নেতৃত্ব আগামী দিনে সংগঠনের দাওয়াহ ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে আন্তরিকভাবে কাজ করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

 

সমাবেশের শেষ পর্বে দোয়া ও মুনাজাতের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।