নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহযোগিতার ঘোষণা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

কুমিল্লার সদর দক্ষিণে যাত্রীবাহী বাস ও ট্রেন সংঘর্ষের ঘটনায় নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা ঘোষণা দিয়েছে জেলা প্রশাসক।

রোববার (২২ মার্চ) সকাল সাড়ে ৯টায় কুমিল্লা জেলা প্রশাসক (ডিসি) মু. রেজা হাসান এ তথ্য জানান।

তিনি জানান, সদর দক্ষিণে ট্রেন দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন প্রত্যেক পরিবারকে প্রাথমিকভাবে মরদেহ দাফন-কাফনের জন্য ২৫ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা করা হবে।

রেজা হাসান জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। মরদেহ হস্তান্তের সময় স্বজনদের হাতে নগদ ২৫ হাজার টাকা তোলে দেওয়া হবে।

এর আগে শনিবার (২১ মার্চ) রাতে ২টা ৫৫ মিনিটে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীর দিকে যাওয়া মামুন পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মেইল ট্রেনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৭ জন পুরুষ, ২ নারী ও তিন শিশু মারা যায়।