নতুন এই প্যানেলে বাশারের সঙ্গে থাকছেন সাবেক পেসার হাসিবুল হোসেন শান্ত। তিনি গাজী আশরাফ হোসেনের নেতৃত্বাধীন বিদায়ী প্যানেলেরও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। এছাড়া প্যানেলে নতুন করে অন্তর্ভুক্ত হয়েছেন ঘরোয়া ক্রিকেটের রান মেশিন নাঈম ইসলাম ও সাবেক ক্রিকেটার নাদিফ চৌধুরী।
নাঈম ইসলামের রয়েছে দীর্ঘ দুই দশকের সমৃদ্ধ ক্যারিয়ার। সব ফরম্যাট মিলিয়ে ২০ হাজারেরও বেশি রানের মালিক নাঈম বর্তমানে প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ সেঞ্চুরির (৩৪টি) রেকর্ডধারী। অন্যদিকে, নাদিফ চৌধুরী বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার পাশাপাশি অবসর পরবর্তী সময়ে প্রতিভা অন্বেষণে কাজ করেছেন। বিসিবির বয়সভিত্তিক দলের নির্বাচক হিসেবেও তার কাজ প্রশংসিত হয়েছে।
