বুধবার (২৫ মার্চ) টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামান শাহীন স্বাক্ষরিত এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
জানা গেছে, টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য রবিউল আউয়াল লাভলুর সুপারিশের প্রেক্ষিতে জেলা বিএনপি এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।
টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন বলেন, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।’
নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমএ ছালাম জানান, ‘তারা বিভিন্ন অপকর্মে জড়িত থাকায় আপাতত দল থেকে বহিষ্কার করা হয়েছে।’
বহিষ্কারের বিষয়ে রফিজ উদ্দিন বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত একটি স্বার্থান্বেষী মহল আমাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছে।’