গাড়ি চাপায় ফজলুল হক তালুকদারের ইন্তেকাল হাইওয়ে থানায় মামলা

হানিফ খান, দাউদকান্দি।।
প্রকাশ: ৮ ঘন্টা আগে
Oplus_131072

আলহাজ্ব ফজলুল হক তালুকদার (৬৫) ১৮ অক্টোবর রবিবার দাউদকান্দি শহীদ নগর মহা সড়কে গাড়ি চাপায় মৃত্যু বরণ করেছে। বাদ আসর জানাজার নামাজ শেষে মরহুমকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যু কালে তিনি স্ত্রী ও দুই ছেলে এক মেয়ে রেখে গেছেন।
তিনি কর্মজীবন অতিবাহিত করেন রাজধানীর ডেমরা থানার সারুলিয়া,করিমজুট মিলস লি: এ।
অত্যন্ত সহজসরল ও পরহেজগার ছিলেন ফজলুল হক তালুকদার, তাঁর মৃত্যু সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে। দাউদকান্দি জায়গীর গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট ব্যাংক কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিত্ব এনামুল হক সফর তালুকদার গভীর শোক প্রকাশ করে বলেন,
বারপাড়া ইউনিয়নের জায়গীর নিবাসী, আমার চাচার মৃত্যুতে আমরা একজন সহজসরল ন্যায়নিষ্ট তথা প্রকৃত ধর্মানুরাগী বরং একজন অভিভাবককে হারালাম। চাচার মৃত্যু আমাদের বৃহত্তর পরিবার তথা এলাকাবাসীর জন্য অপূরনীয় ক্ষতি। মহান আল্লাহ তায়ালা যেনো মরহুমের যাবতীয় ভুলত্রুটি ক্ষমাকরে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানিয়ে নেন, আমীন।
এদিকে দাউদকান্দি হাইওয়ে থানার ওসি প্রেমদাস রায় জানান, ঢাকা গামী অজ্ঞাত গাড়ি চাপায় ফজলুল হক তালুকদার মৃত্যু ঘটনায় হাইওয়ে থানায় ১৯ অক্টোবর একটি মামলা রুজু হয়েছে। দাফন কাফন ও জানাজায় আগত মুসল্লীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে মরহুমের পুত্র সাইফুল ইসলাম তালুকদার।