বুড়িচং পৌরসভায় অত্যাধুনিক হাফেজিয়া মাদ্রাসা এন্ড ইংলিশ একাডেমির শুভ উদ্বোধন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৮ ঘন্টা আগে

কুমিল্লা বুড়িচং পৌরসভার বুড়িচং মডেল পলিটেকনিক ইনস্টিটিউট এর দঃ পাশে গতকাল ২০ অক্টোবর সকাল ১১টায় একঝাঁক কোরআনের হাফেজদের সমন্বয়ে শুভ উদ্বোধন হয়েছে আল হেরা হিফজ এন্ড ইংলিশ একাডেমি। উক্ত মাদ্রাসার কোষাধ্যক্ষ সোলায়মান এর সভাপতিত্বে সাংবাদিক লোকমান হোসেন এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বুড়িচং পৌরসভার মেয়র পদপ্রার্থী জাবেদ কাউছার সবুজ চেয়ারম্যান, বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দঃ জেলা যুবদলের নির্বাহী সদস্য আরিফুল ইসলাম সুমন, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোবারক হোসন, মেহেদী হাসান, মোঃ মামুন মিয়া মেম্বার, মানবাধিকার কর্মী গোল্ডেন জহিরুল ইসলাম, স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠান প্রধান হাফেজ মোঃ জোবায়ের, হাফেজ মাসুদুর রহমান, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন, যুবদলের নেতা কাউন্সিল পদপ্রার্থী আঃ খালেক,তাজুল ইসলাম মাষ্টার, জাকারিয়া হোসেন জাকির। বক্তব্যে প্রতিষ্ঠানের পরিচালক হাফেজ মাওলানা মোঃ জোবায়ের বলেন আমাদের এখানে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে নানান আধুনিক পরিকল্পনায় আমাদের হাফেজিয়া মাদ্রাসা টি গড়ে উঠেছে, অভিভাবকরা আগে একবার আমাদের প্রতিষ্ঠানে এসে পরিদর্শন করে তারপর সিদ্ধান্ত নিন আপনার সন্তান আমাদের প্রতিষ্ঠানে দেবেন কিনা ইনশাআল্লাহ।