Oplus_131072
আয়েশা আক্তার গৌরীপুর ইউনিয়নের (ভারপ্রাপ্ত)চেয়ারম্যান, তিনি দাউদকান্দি উপজেলায় গ্রাম আদালতের শ্রেষ্ঠ বিচারক নির্বাচিত হওয়ায় গৌরীপুর ইউনিয়ন বাসির পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে । আয়েশা আক্তার ইউনিয়ন বাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেছেন,পাশাপাশি সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।ইউনিয়ন বাসীর সেবায় তিনি সর্বদা নিয়োজিত থেকে চলমান উন্নয়নের ধারা বজায় রেখে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে চান। তাঁকে শ্রেষ্ঠ পদে এনে সন্মানিত করায় উপজেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।