কুমিল্লার বারপাড়ায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নাইট ম্যাচ ক্রিকেট টুর্নামেন্ট। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। এছাড়াও উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী ওহেদুর রহমান চৌধুরী, মেম্বার পদপ্রার্থী মো. দুলাল মিয়া এবং মহিলা মেম্বার পদপ্রার্থী এবি মাসুম। এ সময় অতিথিরা আয়োজক, খেলোয়াড় ও স্থানীয়দের সঙ্গে সৌজন্য বিনিময় করেন। তাঁরা তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়াচর্চা অব্যাহত রাখার গুরুত্ব তুলে ধরেন। স্থানীয় পর্যায়ে এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের প্রতিভা বিকাশ, পারস্পরিক সম্প্রীতি ও সামাজিক বন্ধন সুদৃঢ় করতে ভূমিকা রাখবে বলে আয়োজক ও উপস্থিত ব্যক্তিরা প্রত্যাশা ব্যক্ত করেন।