লালমাই উত্তর কাছার জামে মসজিদে ইনসাফ হাউজিংয়ের আর্থিক অনুদান

হৃদয় হাসান।।
প্রকাশ: ৫ ঘন্টা আগে

কুমিল্লার লালমাই উত্তর কাছার জামে মসজিদের উন্নয়ন ও ধর্মীয় কার্যক্রম পরিচালনায় আর্থিক অনুদান প্রদান করেছেন ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন ও প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আক্তার হোসেন মনু।

সম্প্রতি তাঁরা মসজিদটির উন্নয়নকাজ ও ধর্মীয় কার্যক্রমকে এগিয়ে নিতে নগদ অর্থ সহায়তা প্রদান করেন। এ সময় মসজিদ পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

মসজিদের অবকাঠামোগত উন্নয়ন এবং ধর্মীয় কার্যক্রম পরিচালনায় এ ধরনের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। ধর্মীয় প্রতিষ্ঠানের কল্যাণে তাঁদের এই উদ্যোগকে প্রশংসনীয় হিসেবে দেখছেন স্থানীয়রা।