বগুড়ায় নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা সাবেক কাউন্সিলর গ্রেফতার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৯ ঘন্টা আগে

বগুড়ার শিবগঞ্জে নাশকতা মামলার আসামি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা সাবেক কাউন্সিলর সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত দেড়টায় শিবগঞ্জ উপজেলার পলিপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সাইফুল ইসলাম শিবগঞ্জ পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নাশকতা মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। শনিবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।