কুসিক নির্বাচনে আহত নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজ নিলেন কায়সার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

গত ৯ মার্চ শনিবার কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন চলাকালে ঘোড়া প্রতীকের পক্ষে কাজ করায় প্রতিপক্ষের হামলায় আহত ৩জন নেতাকর্মীকে দেখতে গতকাল রোববার তাদের বাসায় যান তরুণ বিএনপি নেতা ও কুসিক নির্বাচনে ঘোড়া প্রতীকের মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার। এ সময় তিনি নেতাকর্মীদের চিকিৎসাসহ বিভিন্ন খোঁজ খবর নেন ।
কুমিল্লা মহানগর যুবদল নেতা সাজ্জাদ হোসেন জানান, গতকাল রোববার স্থানীয় নেতাকর্মীদের নিয়ে তরুণ বিএনপি নেতা নিজাম উদ্দিন কায়সার নির্বাচনে প্রতিপক্ষের হামলায় আহত ১৯নং ওয়ার্ডের যুবদল নেতা জহির ,তুহিন ও ৩ নং ওয়ার্ডের রেইসকোর্সের রাসেলকে দেখতে যান । এ সময় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে তরুণ বিএনপি নেতা নিজাম উদ্দিন কায়সার গণমাধ্যমকর্মীদের বলেন, সাজানো নিয়ন্ত্রিত এই নির্বাচনেও সন্ত্রাসীরা আমাদের নেতাকর্মীদের উপর নির্দয় ভাবে হামলা করে কেন্দ্রে কেন্দ্রে আতঙ্ক সৃষ্টি করেছিল, যাতে ভোটাররা কেন্দ্রে যেতে ভয় পায়। আমি তাদের এ হীন মানুষিকতার তীব্র নিন্দা জানাচ্ছি।