লালমাইয়ে কুস্তির মঞ্চেই অসুস্থ হয়ে মারা গেলেন খেলোয়াড়

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ মাস আগে

কুমিল্লার লালমাইয়ে কুস্তির মঞ্চে একজন খেলোয়াড় অসুস্থ হয়ে মারা গেছেন। গতকাল মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে উপজেলার বাকই উত্তর ইউনিয়নের মোহনপুর আলিম মাদ্রাসাসংলগ্ন খেলার মাঠে এ ঘটনা ঘটে।

একটি ভিডিওতে দেখা যায়, রেফারির উপস্থিতিতে হেলাল উদ্দিন প্রতিদ্বন্দ্বী খেলোয়াড়ের সঙ্গে কুস্তি শুরু করেন। প্রতিপক্ষ প্রথমে তাঁকে ঝাপটে ধরে মাটিতে ফেলে দেন এবং তাঁকে এক পায়ে ধরে কিছুদূর টেনে নিয়ে যান। ওই সময়ে হঠাৎ হেলাল উদ্দিনের নড়াচড়া বন্ধ হয়ে যায়। দৃশ্যটি নজরে আসতেই আয়োজক দলের সদস্যরা মাঠে নেমে আসেন এবং খেলা স্থগিত করেন।

আজ বুধবার সকালে লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুজ্জামান বলেন, খবর পেয়ে রাতেই পুলিশের একটি দল খেলার মাঠে গিয়েছিল। খেলার একাধিক ভিডিও পর্যালোচনা করে দেখা গেছে, খেলোয়াড় হেলাল উদ্দিন অসুস্থ হয়ে মারা গেছেন। তাঁর পরিবারের কোনো অভিযোগ নেই। গতকাল রাতেই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।