অজ্ঞাত নারীর মরদেহ

রাজধানীর ফুটপাতে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

রাজধানী ঢাকার শাহবাগ থানার কার্জন হল এলাকার ফুটপাত থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই নারীর বয়স আনুমানিক ৪৫ বছর।মঙ্গলবার বিকেল ৪টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।এ ব্যাপারে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) স্বপন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই নারীর অচেতন দেহটি উদ্ধার করি। পরে দ্রুত তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানান, ওই নারী বেঁচে নেই।’এসআই আরও বলেন, ‘আশপাশের মানুষদের জিজ্ঞেস করে আমরা অজ্ঞাত ওই নারীর নাম–পরিচয় জানতে পারিনি। তাই প্রযুক্তির সহায়তায় তাঁর নাম–পরিচয় জানার চেষ্টা চলছে। নিহত নারীর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।’