সিইসি বলেন, আইনে বলা আছে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা নির্বাচনী এলাকায় থেকে প্রত্যক্ষ ও পরেক্ষভাবে নির্বাচনে প্রচারণা চালাতে পারবেন না। কিন্তু কুমিল্লার মাননীয় সংসদ সদস্য তেমনটি করেছিলেন বলে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। এজন্য আমরা ওনাকে চিঠি দিয়েছি। আমরা ওনাকে স্থান ত্যাগ করতে বলেছি। তবে উনি এখনো স্থান ত্যাগ করেননি। এক্ষেত্রে একজন মাননীয় সংসদ সদস্যকে এলাকা ছাড়া করতে জোর করার ক্ষমতা তো আমাদের নেই। আমরা ওনাকে বলতে পারি আইনে এটা আছে, আপনি এলাকা থেকে সরে থাকেন। তাহলে নির্বাচনটা ভালো হয়। একজন মাননীয় সংসদ সদস্য যদি সেটাকে সম্মান না দেখান, তাহলে আমাদের কিছু করার থাকে না।