কুমিল্লায় যুবককে গলা কেটে হত্যা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

কুমিল্লার হোমনায় বিল্লাল হোসেন (৩২) নামের এক যুবককে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১৫ মার্চ) রাতে হোমনা উপজেলার বড় ঘারমোরা গ্রামে এ ঘটনা ঘটে।

হত্যার পর দুর্বৃত্তরা লাশ গ্রামের নির্জন স্থানে ফেলে রেখে যায়। নিহত বিল্লাল কুমিল্লা হোমনা উপজেলার বড় ঘারমোরা গ্রামের জামাল হোসেনের ছেলে।

হোমনা থানার ওসি জাবেদ উল ইসলাম বলেন, গত রাতের ঘটনা। কেন এই হত্যাকাণ্ড, সেটি এই মুহূর্তে বলতে পারছি না। তদন্ত চলছে। তদন্তের পর বলা যাবে হত্যাকাণ্ডের মূল রহস্য।

ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।