কুমিল্লার মুরাদনগরে এনসিপির জনসভা রূপ নিয়েছে তারুণ্যের উৎসবে

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

কুমিল্লার মুরাদনগরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জনসভা যেনো তারুণ্যের উৎসবে রূপ নিয়েছে।
বাঙ্গরা বাজার থানা শাখার আয়োজনে শনিবার ১৯ এপ্রিল পীরকাশিমপুর হাইস্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জুলাই অভ্যুত্থান থেকে উঠে আসা দল এনসিপির সমাবেশে যোগ দিতে আশেপাশের এলাকা থেকে বিপুল সংখ্যক জনতা অংশ নেয়।

বাঙ্গরা বাজার থানা এনসিপির সভাপতি কামরুল হাসান কেনালের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শরীফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আকাবর ইয়াকুব আলী ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বিল্লাল হোসেন, প্রধান বক্তা ছিলেন, শিক্ষানোর আগে ও সমাজসেবক গোলাম কিবরিয়া সরকার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক বিএনপি নেতা এম এ জাহের মুন্সী, মুরাদনগর উপজেলা এনসিপির সভাপতি মোঃ মিনহাজুল হক, সাধারণ সম্পাদক মোঃ এনামুল আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মুরাদনগর উপজেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট উবাইদুল হক সিদ্দিকী প্রমুখ।