দেবিদ্বার উপজেলার মোহনপুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটিতে, আওয়ামী লীগ নেতার ছেলে ও আওয়ামিলীগ কর্মী খোরশেদ আলমকে সভাপতি করার প্রতিবাদে, মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগন। গতকাল সোমবার (২ জুলাই) মোহনপুর উচ্চ বিদ্যালয়ের সামনে ওই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জানা যায়, গত ৫ই মার্চ এডহক কমিটি গঠনের লক্ষ্যে অভিভাবক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে, সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম মাস্টারসহ ৩ সদস্যের একটি চুড়ান্ত এডহক কমিটি গঠন করেন। পরে এই কমিটি অনুমোদনের জন্য পাঠানো হয় কুমিল্লা শিক্ষা বোর্ডে। কিন্তু স্থানীয়দের সিদ্ধান্তের বাহিরে গিয়ে গত ২৯ জুন আওয়ামিলীগের কর্মী খোরশেদ আলমকে সভাপতি ঘোষণা করে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা। ওই কমিটি ঘোষণা নিয়ে এলাকায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সোমবার বিদ্যালয়ের সামনে এডহক কমিটির সভাপতির পদ থেকে খোরশেদ আলমকে অপসারণ করে পূনরায় সভাপতি নির্ধারনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেন এলাকাবাসী। এসময় তারা বলেন, খোরশেদ আলমের পিতা হাজী আবদুল মালেক একজন আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দোসর, তিনি ওয়ার্ড আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন। এছাড়া খোরশেদ আলম নিজেও একজন আওয়ামীলীগের দোসর হিসেবে কাজ করেছেন। তাকে সভাপতি মনোনিত করে যে এডহক কমিটি অনুমোদন করা হয়েছে এতে স্থানীয় ব্যক্তিবর্গ হতাশ ও ক্ষুব্ধ। আওয়ামী লীগের দোসরকে সভাপতি পদ থেকে অপসারণ না করলে এলাকার মানুষ বৃহত্তর আন্দোলনের ডাক দিতে বাধ্য হবে। এতে ঐতিহ্যবাহী স্কুলের শিক্ষার পরিবেশ নষ্ট হতে পারে। অতিদ্রুতক মিটি পুনর্গঠন না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।
মানববন্ধন বক্তব্য রাখেন, স্কুলের ম্যানিজিং কমিটির সদস্য জহিরুল ইসলাম, ম্যানিজিং কমিটির সদস্য মিজানুর রহমান বেপারী, সাবেক সদস্য জাকির হোসেন মুহুরী, খলিলুর রহমান মাষ্টার, মোহনপুর ইউনিয়নের বিএনপির সভাপতি রমিজ উদ্দিন, মোহনপুর ইউনিয়নের যুবদলের সভাপতি (প্রস্তাবিত) সাইফুল ইসলাম স্বপন খান, আলমগীর বেপারী, জাহাঙ্গীর আলম খানঁ প্রমুখ।