মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের বড় কান্দি জেনেসিস কিন্ডারগার্টেনের উদ্যোগে ও ফরচুন ফাউন্ডেশনের আয়োজনে ২০০ জন উপকারভোগীর মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২ নভেম্বর) সকাল ১০টা থেকে জেনেসিস কিন্ডারগার্টেনের মাঠে এ চিকিৎসাসেবা কার্যক্রম শুরু হয়।
এতে এলাকার অসহায় ও সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা গ্রহণের পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ পান।

অনুষ্ঠানে চিকিৎসক হিসেবে উপস্থিত থেকে সেবা প্রদান করেন ডা. নাইমা হাসান নাইম ও ডা. মো. আবীর আজাদ খানসহ আরো ১৫ চিকিৎসকরা।
জেনেসিস কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা তারেক মাহমুদ স্বপন এবং সিঙ্গাপুর প্রবাসী প্রকৌশলী নজরুল ইসলামের ও জেনেসিস কিন্ডারগার্টেন এর প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলাম সার্বিক সহযোগিতায় এ মানবিক উদ্যোগ বাস্তবায়িত হয়। এবং অসহায় দুঃস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণের ব্যবস্থা করা হয়।