জগন্নাথপুর ইউনিয়ন ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৬ ঘন্টা আগে

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের অধীন আদর্শ সদর উপজেলার ৬নং জগন্নাথপুর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করা, নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও সমন্বয় বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।

 

কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি কাজী জোবায়ের আলম জিলানী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সহসভাপতি এমদাদুল হক ধীমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহাসান হক নাসির। সভায় সভাপতিত্ব করেন আদর্শ সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রিয়াদ হোসেন।

 

বক্তারা বলেন, ছাত্রদলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সংগঠনের শৃঙ্খলা বজায় রাখা, নতুন কর্মী সম্পৃক্ত করা এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্ব দিতে হবে। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সংগঠনের বৃহত্তর স্বার্থে সবাইকে একযোগে কাজ করতে হবে।

 

তাঁরা আরও বলেন, তৃণমূলের নেতাকর্মীরাই সংগঠনের মূল শক্তি। তাই ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার পাশাপাশি নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে হবে। সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

 

কর্মীসভায় জগন্নাথপুর ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।