চুয়াডাঙ্গায় পৌরসভার দৌলতদিয়াড় ও রেলগেট বাজার এলাকায় ডালডাতে মরা ইদুর এবং খাদ্য মেয়াদোত্তীর্ণ ও তাতে ভেজাল দেওয়ার অভিযোগে দুইটি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে চুয়াডাঙ্গা জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান পৃথক দুটি স্থানে এই অভিযান পরিচালনা করেন।
তিনি জানান, পৌরসভার দৌলতদিয়াড় ও রেলগেট বাজার এলাকায় রোববার সকাল সাড়ে ১০ থেকে দুপুর ২টা পর্যন্ত তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। এ সময় বেকারীতে ব্যবহৃত ডালডাতে মরা ইদুর, মেয়াদ উত্তীর্ণ ফ্লেভার ব্যবহার, অগ্রীম বেকারি পণ্য তৈরি করে তাতে আজকের তারিখ পাওয়া যায়। যার কারণে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ও ৫১ ধারায় মেসার্স মৌসুমী ফুড প্রোডাক্টের স্বত্বাধিকারী মো. সাইদুর রহমানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
-699afb213426d.jpg)
অপরদিকে মেয়াদোত্তীর্ণ পাউরুটি পুনরায় নতুন ভাবে প্যাকেটজাত করার কারণে অনন্যা ফুড প্রোডাক্টকের স্বত্বাধিকারী মো. সাইদুল ইসলামকে ৫১ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও দ্রুততম সময়ে সমস্যাগুলো সমাধান করে কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটা টিম।