দাউদকান্দিতে মান্নান মাল্টি কোল্ড স্টোরেজ লি: উদ্বোধন

হানিফ খান, দাউদকান্দি।।
প্রকাশ: ৮ ঘন্টা আগে
Oplus_131072

২ অক্টোবর শুক্রবার মহাসড়ক সংলগ্ন দাউদকান্দি পৌর সভার বলদাখাল প্রতিষ্ঠিত মান্নান কোল্ড স্টোরেজের উদ্বোধন করা হয়। শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ইঞ্জিনিয়ার আব্দুল মান্নানের সভাপতিত্বে সম্পন্ন হয়েছে। আধুনিক প্রযুক্তির মাল্টি কোল্ড স্টোরেজ উদ্বোধন হওয়ায় কৃষকদের উৎপাদিত পণ্য সংরক্ষণের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। এখানে শাকসবজি, মাছ গোস্তো ও ফলফলাদি সংরক্ষণের বিশেষ ব্যবস্থা রয়েছে। এছাড়া উক্ত কোল্ড স্টোরেজ প্রাঙ্গনে রাখা হয়েছে খাবার হোটেলের অনন্য আয়োজন, যেখানে প্রশিক্ষিত রাধুনি দ্বারা সরিষা ও অলিভওয়েল দিয়ে তৈরি করা খাবার। মান্নান মাল্টি কোল্ড স্টোরেজের সেবা নিতে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান।আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় এবং বিভিন্ন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।