লালমাইয়ে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago
Oplus_131072

কুমিল্লার লালমাইয়ে পুকুরের পানিতে ডুবে রাফিউল ইসলাম (রাফি) নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৩১ আগস্ট) সকাল অনুমান সাড়ে ৮টায় উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের মনোহরপুর পশ্চিমপাড়া মাস্টার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রাফি ওই এলাকার সৌদি প্রবাসী আবদুর রাজ্জাকের একমাত্র ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নিহত রাফির জেঠা ফারুক হোসেন জানান, সকালে নাস্তা খাওয়ার পর ঘর থেকে খেলতে বের হয় রাফি। তখন তার মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। বের হওয়ার প্রায় আধা ঘণ্টা পর হঠাৎ তার মা আমাদের বসতঘরের পাশে বড় পুকুরে রাফিকে ভাসতে দেখে চিৎকার করে। পরে সবাই দৌঁড়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আমার ভাইয়ের দুই ছেলে-মেয়ে। এরমধ্যে রাফি ছোট। একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা আমাদের পুরো পরিবার।
লালমাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ হেলাল চৌধুরী জানান, মনোহরপুরে শিশু মৃত্যুর বিষয়টি শুনেছি। তাদের ঘরের পাশের পুকুরে পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে।