দুর্গাপুর ইউনিয়নে অসহায় পরিবারগুলোর পাশে ইনসাফ হাউজিং

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৭ ঘন্টা আগে

 

কুমিল্লার ৩নং দুর্গাপুর ইউনিয়নের মদিনগর গ্রামে বিভিন্ন প্রয়োজনে চারটি পরিবারকে নগদ অর্থ দিয়ে সহযোগিতা করেছে ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেড।

সহায়তাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—মো. ইউনুস মিয়া, তাঁর মেয়ের বিয়ের জন্য; মো. সোহেল আহমেদ, ঘরের গ্রিল নির্মাণের জন্য; মোসা. পারুল আক্তার, ঘরের টিন কেনার জন্য এবং মোসা. তাসনোভা, মেয়ের বিয়ের উপলক্ষে আর্থিক সহায়তা পান।

ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আক্তার হোসেন মনু তাঁদের হাতে নগদ অর্থ তুলে দিয়ে সহযোগিতা করেন।

এ সময় উপস্থিত ছিলেন ৩নং দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আইআর আশিক আহমেদ শাহিন, মেম্বার পদপ্রার্থীসহ স্থানীয় নেতাকর্মীরা।

সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধ থেকে মানুষের প্রয়োজনের সময়ে পাশে দাঁড়ানোর এ উদ্যোগ স্থানীয়ভাবে সহযোগিতার একটি দৃষ্টান্ত।

ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেড—মানুষের পাশে, মানবতার পথে।