দেবিদ্বারে রুবেল হত্যা মামলায় ভাণী  ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১১ মাস আগে

কুমিল্লা দেবীদ্বার উপজেলার ভাণী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী জালাল উদ্দিন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার (১৭ জুন) দিবাগত রাত ২টায় ডিবি পুলিশের একটি দল চান্দিনা উপজেলার ধানসিড়ি এলাকার নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছেন।
হাজী জালাল উদ্দিন ভূঁইয়া (৫০) উপজেলার ১২ নং ভাণী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং একই ইউনিয়নের সূর্য়পুর গ্রামের ভূঁইয়া বাড়ির মৃত আব্দুল হামিদদের পুত্র। গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে নিহত সেচ্ছাসেবক দলের নেতা বাসচালক আব্দুর রাজ্জাক রুবেল হত্যা মামলার অন্যতম আসামি।

এ ব্যাপারে দেবীদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মতিন জানান, শুনেছি, গত রাতে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ভানী ইউপি চেয়ারম্যান হাজী জালাল উদ্দিন ভূঁইয়াকে রুবেল হত্যা মামলায় তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে।