প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে পরীক্ষা শুরুর ঠিক আগমুহূর্তে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে রাজধানীর দুটি সড়ক অবরোধ করেন পরীক্ষার্থীরা।
পরীক্ষা স্থগিতের প্রতিবাদে বেলা সোয়া ১১টার দিকে সাতমসজিদ সড়ক এবং সাড়ে ১১টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউ অবরোধ করেন চাকরিপ্রার্থীরা। তাঁদের অভিযোগ, পরীক্ষা শুরুর মাত্র কয়েক মুহূর্ত আগে তা স্থগিত করায় তাঁরা ভোগান্তিতে পড়েছেন।
এক চাকরিপ্রার্থী জানান, পরীক্ষা শুরুর কিছুক্ষণ আগে আগে তা বাতিল করা হয়। শুনেছি প্রশ্নপত্র ফাঁস হয়েছে।
যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন-৫) মো. মাজহারুল হক বলেন, নিয়োগ পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হবে।