বরুড়ায় বন্যার্তদের মাঝে হুগলী জনতা ক্লাবের নগদ অর্থ বিতরণ

বরুড়া প্রতিনিধি ।।
প্রকাশ: ২ years ago

বরুড়ায় শিলমুড়ী (দঃ) ইউনিয়নের হুগলী জনতা ক্লাবের উদ্যোগে বন্যার্তদের মাঝে সহযোগিতার লক্ষ্যে নগদ অর্থ প্রদান করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং এর হাতে নগদ অর্থ প্রদান করেন হুগলী জনতা ক্লাবের সভাপতি শ্যামল মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন হুগলী জনতা ক্লাবের সাধারণ সম্পাদক অপু মজুমদার, মহিলা বিষয়ক সম্পাদক রেখা মজুমদার, উপজেলা সহকারি যুন উন্নয়ন কর্মকর্তা মো. ইলিয়াছ মিয়া, বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ আহমদ প্রমুখ।