বিদেশে থাকা এস আলম ও তার স্ত্রীর নামে থাকা স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোকের নির্দেশ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১২ মাস আগে

আলোচিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম ও তার স্ত্রী ফারজানা পারভীনের নামে বিদেশে থাকা স্থাবর সম্পদ ক্রোক ও অস্থাবর সম্পদ ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৪ জুন) দুদকের পৃথক তিন আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।