বীর মুক্তিযোদ্ধা এম. মতিউর রহমান জায়েদ আর নেই 

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

আবু সুফিয়ান রাসেল।। 
বীর মুক্তিযোদ্ধা এম. মতিউর রহমান জায়েদ ইন্তেকাল করেছেন।  রবিবার (২৮ জানিয়ারি’২৪) সকাল ৬.২০ মিনিটে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। তার মৃত্যুর বিষয়ে জানিয়েছেন মরহুমের নিকটাত্মীয় বিশিষ্ট  মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. মো. আবদুল লতিফ।
তিনি পেশাগত জীবনে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন – (বিএডিসি) এর জেনারেল ম্যানেজার পদে সুনামের সাথে দায়িত্ব পালন কনেছেন। মরহুমের আদি নিবাস ব্রাহ্মণবাডিয়া জেলার নবীনগর উপজেলার বরিকান্দী গ্রামে। তাঁর প্রথম জানাজা রবিবার বাদ জোহর রাজধানীর ধানমন্ডি তাকওয়া জামে মসজিদে অনুষ্ঠিত হয়।  মরহুমের দ্বিতীয় জানাজা সোমবার সকাল ১০ টায় নিজ গ্রাম বরিকান্দী ঈদগাঁ মাঠে অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে এক কন্যা ব্যারিস্টার জারিন রহমান ও একপুত্র জিশাস বায়েজিদ রহমানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন স্বজনরা।