বুড়িচংয়ে ৩৮ কেজি গাঁজাসহ ৭ মাদক কারবারি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৯ ঘন্টা আগে

কুমিল্লার বুড়িচং উপজেলায় অভিযান চালিয়ে ৩৮ কেজি গাঁজাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কুমিল্লা। সময় মাদক পরিবহনে ব্যবহৃত দুটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত বুড়িচং থানাধীন মোকাম ইউনিয়নের নম্বর ওয়ার্ডের কাবিলা বাজার রোডে নুসরাত ভ্যারাইটিজের সামনে সড়কে অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেনমো. রাকিবুল হাসান (২৬), সাইফুল ইসলাম বাদল (৩০), মো. রাকিব মিয়া (২২), অজয় সূত্রধর (১৯), সুমন ওরফে রাজিব (১৯), মো. মুন্না (২৩) এবং মো. রবিউল ইসলাম (১৯)

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের কাছ থেকে ৩৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সময় মাদক পরিবহনে ব্যবহৃত দুটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।

ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বুড়িচং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।