বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাবেক এমপি ফয়জুর রহমান বাদলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২৯ সেপ্টম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম এ আদেশ দেন।
এদিন সংশ্লিষ্ট আদালতে মামলার মূল নথি না থাকায় রিমান্ড শুনানি হয়নি। মূল নথিপ্রাপ্তি সাপেক্ষে পরে রিমান্ড শুনানি হবে।
মামলা সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ১৯ জুলাই ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিলে গুলি চালায় পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে অনেক শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় চলতি বছরের ৪ ফেব্রুয়ারি রাজধানীর নিউমার্কেট থানায় হত্যাচেষ্টা মামলা হয়।