এরপর তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। আটক আব্দুস সামাদ আজাদ মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর গ্রামের মো. আকিব আলীর ছেলে।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ হোসাইন মুন্সী জানান, ‘মৌলভীবাজার মডেল থানা থেকে তথ্য পাওয়ার পরই ইমিগ্রেশনে সামাদের পাসপোর্ট যাচাই করা হয়। তার বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় সাতটি মামলা থাকায় তাকে আটক করা হয়। সংশ্লিষ্ট থানাগুলোকে অবহিত করা হয়েছে।’
মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মাহবুব রহমান জানান, ‘সামাদ পলাতক ছিলেন এবং ভারতে পালানোর চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আগেই বেনাপোল চেকপোস্টে সতর্কতা জারি করা হয়েছিল।’
বেনাপোল পোর্ট থানার ওসি মো. রাসেল মিয়া জানান, ‘বর্তমানে সামাদ পোর্ট থানার হেফাজতে রয়েছেন এবং তাকে মৌলভীবাজার থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।