মই ও গাছ বেয়ে দেয়াল টপকে নিজ বাড়িতে যাতায়াত করছে নারী

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৭ মাস আগে

শামসুন্নাহার বলেন, ২০০৫ সালে জমি কিনে এখানে বাড়ি করেছি।  ৫ বছর আগে মারা গেছেন আমার স্বামী আমিরুল ইসলাম। নূরুল হুদা চাইছেন এই জমিটি অন্য কোনো এক ধনাঢ্য লোককে কিনে দিতে। কারণ আমার বাড়ির চারপাশের সব জমি কিনে নিয়েছেন ওই লোকটি। শুধু আমাদেরটাই বাকি। তাতে রাজি না হওয়ায় গত ৯ মাস ধরে চারপাশে বাঁশ, কাঠ ও তারের বেড়া দিয়েছেন। বিশেষ কোনো দরকারে মই বেয়ে দেয়াল টপকে বাইরে বের হতে হয়, কিন্তু তা নিরাপদ না। তেড়ে আসেন নূরুল হুদা।

ভুক্তভোগী আরও বলেন- গরু, ছাগল, হাঁস-মুরগি পালন করতাম। বাধ্য হয়ে সেগুলো বিক্রি করে ফেলেছি। সম্প্রতি নূরুল হুদা হুমকির মাত্রা বাড়িয়ে দিয়েছেন। গত এক সপ্তাহ ধরে ভয়ে দেয়াল টপকেও বের হই না। ঘরে চাল, ডাল, তেল, নুন কিছুই নেই। অনাহারে কাটছে আমাদের দিনগুলো।

শামসুন্নাহারের ছেলে সাইফুল ইসলাম দীপু বলেন, এত অমানবিক মানুষ হতে পারে কী করে! ৯ মাস ধরে আমাদের ঘরবন্দি করে রেখেছে। বাড়িছাড়া করতে কয়েকবার মাকে মারধর হয়েছে। কিন্তু মা বলছে, তিনি বাবার বসতভিটা ছেড়ে যাবেন না। প্রায় ২০ বছর আগে বাবা সাড়ে ৩ শতাংশ জমি কিনেছিলেন। জমির দাম বেড়ে গেছে। আমি এখন কারখানায় কাজেও যেতে পারি না। উপার্জন বন্ধ হয়ে গেছে। বসতবাড়ির চারপাশে বেড়া। মই দিয়ে খুবই কষ্টে যাতায়াত করি। মার খুবই কষ্ট হয়। জমি ছেড়ে দিতে প্রতিদিন হুমকি দিচ্ছে। মা অসুস্থ হয়ে গেছেন।

অভিযুক্ত নূরুল হুদা গণমাধ্যমকে বলেন,‘আমি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে বাধ্য নই। আমি তাদের রাস্তা দেব না, দেখি কে রাস্তা দেয়। সাংবাদিকদের সঙ্গে আমার কোনো কথা নেই।’

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার সজীব আহমেদ গণমাধ্যমকে জানান, এর আগে একবার নূরুল হুদাকে নোটিশ করা হয়েছে। সাড়া দেননি। দ্বিতীয়বার নোটিশ করেছেন। আগামী সোমবার