মহাসড়কের কোটবাড়ি বাতাবাড়িয়ায় নিষিদ্ধ মহানগর আ’লীগের ব্যানারে মিছিল

সদর দক্ষিণ প্রতিনিধি।।
প্রকাশ: ৬ ঘন্টা আগে

কুমিল্লার সদর দক্ষিণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়েছে। এ ঘটনায় সন্ধ্যার আগ পর্যন্ত দুইজনকে আটক করেছে পুলিশ।
রোববার (২২ নভেম্বর) মহাসড়কের সদর দক্ষিণ মডেল থানাধীন কোটবাড়ি বাতাবাড়িয়া এলাকায় মহানগর আওয়ামী লীগের ব্যানারে এই মিছিল বের করা হয়।

দুপুরের পরে বিক্ষোভ মিছিলের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোখলেছুর রহমানের অনুসারীরা দলের ঘোষিত ৮ দফা দাবি বাস্তবায়নের দাবিতে এ বিক্ষোভ মিছিল বের করে। এ সময় তাদেরকে বিভিন্ন শ্লোগান দিতে শুনা যায়।

সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) মোস্তাইন বিল্লাহ ফেরদৌস জানায়, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। মিছিলের ভিডিও ফুটেজ পর্যালোচনা করে জড়িত অন্যদেরও শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।