মুন্সীগঞ্জের ৫ গ্রামের ৫ হাজার মানুষ সৌদির সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করল আজ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

মুন্সীগঞ্জের কয়েকটি গ্রামে প্রতি বছরের মতো এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগাম পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হয়েছে। জেলার নয়টি গ্রামে প্রায় পাঁচ হাজার মুসলমান এতে অংশ নেন।

শুক্রবার সকাল ৮টার দিকে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের আনন্দপুর গ্রামে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

এ ছাড়া আনন্দপুর, শিলই, নায়েবকান্দি, আধারা, মিজিকান্দি, কালিরচর, বাংলাবাজার, বাঘাইকান্দি, কংসপুরা গ্রামের কিছু বাসিন্দা এদিন ঈদ পালন করেন।

জানা গেছে, এসব গ্রামের জাহাগীর তরিকার অনুসারীরা কয়েক বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ উদযাপন করে আসছেন।

ঈদের জামাতে অংশ নেওয়া এক মুরিদ জানান, পৃথিবীর যেকোনো স্থানে নবচন্দ্র দেখা গেলে সেই অনুযায়ী তারা সৌদিসহ আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করছেন।