মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  : কর্মস্থলে অনুপস্থিত ১৩ চিকিৎসক-কর্মচারীকে শোকজ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

কর্মস্থলে অনুপস্থিত থাকায় কুমিল্লার মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৩ জন চিকিৎসক ও কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আজ শনিবার বায়োমেট্রিক হাজিরা পরীক্ষা করে কুমিল্লার সিভিল সার্জন নাছিমা আক্তার তাঁদের এই নোটিশ করেন।

মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) কামরুন নাহার কলি বিষয়টি  নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের নাম–পরিচয় জানান যায়নি।