জানা যায়, উপজেলার শরীফপুর ইউনিয়নের সীমান্তবর্তী নিশ্চিন্তপুর এলাকায় ৩১শে মে (শনিবার) রাত ১১টার দিকে বিএসএফ ভারতের ত্রিপুরা রাজ্যের ঊনকোটি জেলার কৈলাশহরের রাঙ্গাউটির ওপার থেকে এলোপাতাড়ি গুলি ছুঁড়লে প্রদীপ বৈদ্য (২৩) নামে এক বাংলাদেশি যুবক কাঁটাতারের পাশেই ঘটনাস্থলে নিহত হন। নিহত যুবক শরীফপুর ইউনিয়নের দওগ্রাম এলাকার শৈলেন্দ্র বৈদ্যের ছেলে। ৩ ছেলের মধ্যে প্রদীপ মেজো। রোববার সন্ধ্যার দিকে নিহত যুবকের লাশ চাতলাপুর সীমান্ত দিয়ে হস্তান্তর করতে পারে বলে একটি সূত্র জানিয়েছে।
স্থানীয় ইউপি সদস্য জয়নুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিএসএফ প্রদীপকে হত্যা করে তার লাশ ভারতে নিয়ে গেছে।