যুব রেড ক্রিসেন্ট কুমিল্লা ইউনিটের নভেম্বর-২০২৫ এর মাসিক সাধারণ সভা ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণের সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠিত হয়

কাজী আসফিন
প্রকাশ: ৭ মাস আগে

আজ মঙ্গলবার যুব রেড ক্রিসেন্ট কুমিল্লা ইউনিটের নভেম্বর-২০২৫ এর মাসিক সাধারণ সভা ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণের সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠিত হয়। উক্ত সাধারণ সভা সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত যুব প্রধান ফয়সাল আহমেদ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণের সার্টিফিকেট বিতরণ করেন কুমিল্লা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি জনাব জামিল আহমেদ খন্দকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কুমিল্লা ইউনিটের সহকারী পরিচালক ও ইউএলও ফাহাদ আল নূর সাজিদ। আরো উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্টের জনসংযোগ ও পরিকল্পনা বিভাগের বিভাগীয় প্রধান মাহমুদুল হাসান সজিব, রক্ত বিভাগের বিভাগীয় প্রধান মো: রুবেল হোসেন, বন্ধুত্ব বিভাগের বিভাগীয় প্রধান সাইফুল ইসলাম, জনসংযোগ ও পরিকল্পনা বিভাগের উপ-বিভাগীয় প্রধান কাজী মো: মুহিব্বুল্লা সহ অন্যান্য যুব সদস্যবৃন্দ। সভায় রেড ক্রিসেন্ট কার্যক্রমকে বেগবান করার জন্য বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।