রোজার আগেই এলপিজি সিলিন্ডার সংকট নিরসনের আশা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ মাস আগে

রোজার আগেই এলপিজি সংকট কেটে যাবে বলে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে আশ্বস্ত করেছেন এলিপিজি অপারেটররা।

সোমবার (২০ জানুয়ারি) বিকেলে রেলপথ মন্ত্রণালায়ের সম্মেলন কক্ষে এক জরুরি বৈঠকে উপদেষ্টাকে এ বিষয়ে আশ্বস্ত করেন তারা।

এমন এক সময় এই বৈঠক অনুষ্ঠিত হলো যখন বাজারে এলপিজি সিলিন্ডারের তীব্র সংকট। দ্বিগুণ দামেও মিলছে না সিলিন্ডার। এতে বিপাকে পড়েছেন ভোক্তারা।