আজ বুধবার গলে দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। যেখানে দিনের তৃতীয় ওভারেই দলীয় ৩০০ পেরিয়ে যায় বাংলাদেশ। তবে এর কিছুক্ষণ পর বিদায় নেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ দলনেতা আসিথা ফার্নান্দোর বলে অ্যাঞ্জেলো ম্যাথিউসকে ক্যাচ দেন। তিনি ২৭৯ বলে ১৫টি চার ও একটি ছক্কায় ১৪৮ রান করেছেন। চতুর্থ উইকেট জুটিতে শান্ত মুশফিকের সঙ্গে ৪৮০ বলে ২৬৪ রানের পার্টনারশিপ গড়েন।
এর আগে গতকাল টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ দিন শেষে ৩ উইকেট হারিয়ে ২৯২ রান করে। দলীয় ৪৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়া টাইগারদের উদ্ধার করেন শান্ত ও মুশফিকুর রহিম জুটি। দুজনেই সেঞ্চুরি করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।