সদর দক্ষিণে ওয়াকিটকি, নকল পিস্তলসহ আটক ২

সদর দক্ষিণ প্রতিনিধি।।
প্রকাশ: ১ বছর আগে

কুমিল্লায় এয়ারসফট পিস্তল (নকল পিস্তল), ওয়াকিটকি ও ধারালো অস্ত্রসহ দুই যুবককে আটক করেছে যৌথবাহিনী। রোববার জেলার সদর দক্ষিণ উপজেলার পদুয়া বাজার সংলগ্ন দক্ষিণ রামপুরা এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন সদর দক্ষিণ থানার ওসি রফিকুল ইসলাম।
আটকরা হলেন- সদর দক্ষিণ উপজেলার হারুনুর রশিদের ছেলে মো. রাসেল ও ছোবহান মিয়ার ছেলে মোহাম্মদ শরীফ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়- দুটি এয়ারসফট পিস্তল (নকল পিস্তল), চারটি ওয়াকিটকি সেট, তিনটি মোবাইল ফোন, তিনটি দেশীয় তৈরি দা, দুটি বড় ছুরি, দুটি ছোট ছুরি।
ওসি রফিকুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে, আটককৃতরা এই এয়ারসফট পিস্তল ব্যবহার করে মানুষকে ভয় দেখিয়ে ছিনতাই ও ডাকাতির ঘটনা সংঘটিত করত। তাদের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে জানিয়ে ওসি বলেন, রাসেলের নামে তিনটি এবং শরীফের নামে দুটি মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।